এতদিন এনিমেটেড মুভি দেখেছেন। এবার আপনি নিজেই তৈরি করুন আপনার এনিমেটেড মুভি। এ কাজটিও অনেক সহজ।
D-Film নামের একটি সাইট এ সুবিধা প্রদান করে থাকে। এখান থেকে সহজে আর্কর্ষনীয় ক্যরেকটার, কারটুন, ডায়ালগ ইত্যাদি করা যায়। এসব কিছু আপনি কয়েকটি ক্লিক এ করতে পারবেন।
কী ভাবে তৈরি করব?
http://www.dfilm.com/live/moviemaker.html এ সাইটে যান।
যে কোন একটি ব্যাকগ্রাউন্ড নির্বাচন করে Next করুন।

এরপর ক্যারেকটার সংথ্যা নির্বাচন করে Next করুন।

পছন্দের ক্যারেক্টার নির্বাচন করে Next করুন।

এবার আপনার ডায়ালগ টাইপ করুন এবং Next করুন।

সবশেষে ব্যাকগ্রাউনাড মিউজিক নির্বাচন করে Finish Movie বাটনে ক্লিক করুন।

এবার আপনার টাইটেল এবং Name টাইপ করে Preview and Send Movie তে ক্লিক করুন। এখন আপনি মুভিটি দেখতে পারবেন।

শেষ পর্যায়ে আপনার নাম ও ইমেইল এবং বন্ধুর ইমেইল দিয়ে Send বাটনে ক্লিক করুন। মুভিটি আপনার এবং বন্ধুর ইমেইল এ চলে যাবে।
Recent Comments